• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৭; ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক ৪।  সরকারি পদে থেকেও ‘প্রেস কার্ড’ ব্যবহারের অভিযোগ, পলাশে ইউপি সচিবকে ঘিরে প্রশ্ন ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধের ঘোষণা আমিরাতের প্রধানমন্ত্রীকে বিএনপির ষড়যন্ত্রের বিচার চাইলেন এমপি বাবুল ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন মাইলফলক: ‘আওয়ারাপন ২’ ১০০ কোটি রুপি আয় করেছে রাষ্ট্রপতি পদে জনগণের সেবা করতে চান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে ২০ কর্মকর্তার নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াতের রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন নূর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে আলোচনা কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা সংখ্যা কমানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা সংখ্যা কমানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধের পর উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি কমানোর বিষয়টি বিবেচনা করছে। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক অবস্থান নতুন করে মূল্যায়ন করছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখানে সৈন্য সংখ্যা কমানো এবং কিছু ঘাঁটি পুনর্নির্মাণ না করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

পেন্টাগনের নীতি নির্ধারণী দপ্তরের নেতৃত্বে এই মূল্যায়ন কার্যক্রম চলছে, যেখানে জয়েন্ট স্টাফ ও ইউএস সেন্ট্রাল কমান্ডও যুক্ত রয়েছে। তবে পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এখনও আনুষ্ঠানিক পর্যালোচনার নির্দেশ দেননি।

বর্তমানে জর্ডান থেকে ওমান পর্যন্ত প্রায় ২০টি স্থানে প্রায় ৪০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এ বছরের শুরু থেকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র অতিরিক্ত যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে এবং ১৩ হাজারের বেশি হামলা চালিয়েছে।

উপসাগরীয় অঞ্চলে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতসহ বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ সেনা ও বিমানঘাঁটি রয়েছে। ইরানের সঙ্গে সংঘাতের পর এসব ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে পেন্টাগনের নতুন হিসাব-নিকাশ যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd