• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা–সিলেট মহাসড়কে আগুন, যান চলাচল ব্যাহত।  সূর্যগ্রহণের সময় মহানবী (সা.)-এর নির্দেশনা নীলফামারীতে দুই বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা জামায়াতের ১১ এমপির মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে সাবেক প্রেমিকের গ্রেপ্তার বাংলাদেশ থেকে দেখা যাবে না বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সাভারে অভিযান: ৯টি বিস্ফোরক ও গান পাউডার উদ্ধার বেলাবোয় দাখিলে ১৫ পরীক্ষার্থীর কেউই পাস করেনি, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।  মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০

নরসিংদীর ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুমের মৃত্যু, মামলা দায়ের

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
নরসিংদীর ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুমের মৃত্যু, মামলা দায়ের

২২

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে আহত ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম ৯ দিন পর মারা গেছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইব্রাহিম আল মাসুম ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে এবং তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। গত ১ আগস্ট রাতে ফকিরবাড়ি এলাকায় প্রতিপক্ষের হামলায় তিনি গুলিবিদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরবাড়ি এলাকার বিজয়, সবুজ, ইকবাল ও সানির সঙ্গে মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের পূর্ববিরোধ ছিল। হামলার সময় মাসুম পেটে গুলিবিদ্ধ হন এবং তার সঙ্গে থাকা মামুন আহমেদ ও জয়নাল আবেদীনসহ আরও ১০ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মাসুমের বোনজামাই হাসান মো. মহসিন বাদী হয়ে ৪ আগস্ট পলাশ থানায় ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd