• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জিয়াউর রহমানের নামে ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা, আহত ২০ ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার চট্টগ্রামে মাইক্রোবাস ফেলে পালাল চালক, উদ্ধার ২১ কার্টন বিদেশি মদ বুলগেরিয়াতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন নিয়ে ইরানের উদ্বেগ গৌরীপুরে খাল খননের অব্যয়িত ৯৯ লাখ টাকা কোষাগারে জমা দিচ্ছেন ইউএনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে নতুন দায়িত্বে ডা. আতিকুর রহমান খান

গৌরীপুরে খাল খননের অব্যয়িত ৯৯ লাখ টাকা কোষাগারে জমা দিচ্ছেন ইউএনও

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
গৌরীপুরে খাল খননের অব্যয়িত ৯৯ লাখ টাকা কোষাগারে জমা দিচ্ছেন ইউএনও

২১

ময়মনসিংহের গৌরীপুরে বলার বিল খাল ও মইজগা-চাকুরিয়া ও ঢালিয় বিল খাল পুনঃখনন প্রকল্পের আওতায় ৯৯ লাখ ২৭ হাজার টাকা সরকারের কোষাগারে ফেরত যাচ্ছে। শ্রমিক তালিকা দাখিলে বিলম্ব এবং প্রকল্প স্থানে পানি থাকায় এই অর্থ ফেরত দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা জানিয়েছেন, দুটি খালের পুনঃখনন প্রকল্পের জন্য মোট বরাদ্দ ছিল ২ কোটি ৩১ লাখ ৮২ হাজার ২২৭ টাকা। এর মধ্যে বলার বিল খালের ওয়েজ খাত থেকে ৫৬ লাখ ৪৩ হাজার টাকা এবং মইজগা-চাকুরিয়া ও ঢালিয়া বিল খালের ননওয়েজ খাত থেকে ৪২ লাখ ৮৪ হাজার টাকা ফেরত যাচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি প্রকল্পের উদ্বোধন করেন। আফিয়া আমিন পাপ্পা জানান, শ্রমিকদের তালিকা দাখিলে বিলম্ব, অতিরিক্ত বৃষ্টিপাত এবং নিয়োজিত শ্রমিকের সংখ্যা কম থাকায় কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে সিধলা ইউনিয়নের বলার বিল খাল পুনঃখনন কর্মসূচির জন্য ওয়েজ খাতে ৭৬ লাখ ১০ হাজার ৮২৭ টাকা এবং ননওয়েজ খাতে ৬৩ লাখ ৮৯ হাজার ৮০১ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বোকাইনগর ইউনিয়নের মইজগা বিল থেকে চাকুরিয়া বিল হয়ে ঢালিয়া বিল পর্যন্ত খালের পুনঃখননের জন্য মোট ৯১ লাখ ৮১ হাজার ৬শ টাকা বরাদ্দ রয়েছে। প্রকল্পের নিয়ম অনুযায়ী কাজটি সম্পন্ন হলে খালের গড় গভীরতা ২.০ মিটার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd