• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পলাশে আলম মোল্লার প্রভাবের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ ইতালির স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য ও ফ্রান্স ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা ক্ষমতার মোহে জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ তুললেন রাশেদ খান কুমিল্লায় মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক গ্রেপ্তার পাবনায় ১০ বছরের শিশুর ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার মোস্তফা প্রামাণিক রিমান্ডে তথ্য দিয়েছেন জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ইরানকে দায়ী করেছেন জেডি ভ্যান্স মুক্তাগাছা থানায় হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা নিউইয়র্কের উদ্দেশে ইস্তাম্বুল ত্যাগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি জাহাজ ছাড়া অন্য আন্তর্জাতিক নৌবাণিজ্য নিরাপদ থাকবে: হুথিরা

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
সৌদি জাহাজ ছাড়া অন্য আন্তর্জাতিক নৌবাণিজ্য নিরাপদ থাকবে: হুথিরা

১০

সৌদি আরবের বিরুদ্ধে ‘অবরোধের জবাবে অবরোধ এবং উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি ঘোষণা করেছে হুথি গোষ্ঠী। তারা নিশ্চিত করেছে যে, লোহিত সাগর ও বাব এল-মানদেব প্রণালিতে সৌদি জাহাজ ব্যতীত মার্কিন জাহাজসহ অন্যান্য আন্তর্জাতিক নৌবাণিজ্য নিরাপদ থাকবে।

হুথিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত এক টেলিভিশন ভাষণে বলেন, সৌদি সামরিক অভিযান ও অবরোধ অবসান, বিমানবন্দর ও সমুদ্রবন্দর পুনরায় চালু করা, জাতীয় সম্পদ পুনরুদ্ধার এবং ক্ষতিপূরণ আদায়ে ইয়েমেন কাজ চালিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, লোহিত সাগরীয় নৌপথে সৌদি জাহাজ ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক বাণিজ্য জাহাজের ওপর তাদের হুমকি নেই।

অন্যদিকে, হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি অ্যাসোসিয়েশন প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তারা ট্রাম্প প্রশাসনকে লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা না চালানোর বিষয়ে আশ্বস্ত করেছেন।

চলতি মাসের শুরুর দিকে ইয়েমেনের পশ্চিম উপকূল ধরে বাব এল-মানদেব প্রণালির দিকে হুথিরা দ্রুত অগ্রসর হওয়ার পর ওয়াশিংটন তাদের সঙ্গে যোগাযোগ করে। আল-বুখাইতি পুনরুল্লেখ করেন, লোহিত সাগরের ওই গুরুত্বপূর্ণ জলপথে কেবল সৌদি জাহাজকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd