• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পলাশে আলম মোল্লার প্রভাবের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ ইতালির স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য ও ফ্রান্স ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা ক্ষমতার মোহে জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ তুললেন রাশেদ খান কুমিল্লায় মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক গ্রেপ্তার পাবনায় ১০ বছরের শিশুর ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার মোস্তফা প্রামাণিক রিমান্ডে তথ্য দিয়েছেন জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ইরানকে দায়ী করেছেন জেডি ভ্যান্স মুক্তাগাছা থানায় হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা নিউইয়র্কের উদ্দেশে ইস্তাম্বুল ত্যাগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাহজালাল মাজারে ৮৯ লাখ টাকা ও স্বর্ণ-বিদেশি মুদ্রা উদ্ধার

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
শাহজালাল মাজারে ৮৯ লাখ টাকা ও স্বর্ণ-বিদেশি মুদ্রা উদ্ধার

১৬

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের সিলগালা করা ঐতিহাসিক ডেগ ও নতুন করে স্থাপন করা দানবাক্স থেকে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মাজার প্রাঙ্গণে টাকা গণনা শুরু হয়, যা সন্ধ্যা ৬টায় শেষ হয়। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আবদুল কাইয়ুম চৌধুরী জানান, দানবাক্সে ১ ভরি ৯ আনা ২ রতি ওজনের স্বর্ণালংকারসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। এর মধ্যে ব্রিটিশ ৫ পাউন্ড, ভারতীয় ৩ হাজার ৯৫৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাথ, সৌদি আরবের ৯৯ দশমিক ২৫ রিয়াল, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, ৮ মার্কিন ডলার, ওমানের ৯০৩ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দশমিক ২৫ দিরহাম, ইরাকের ১ দিনার, কাতারের ২১ দশমিক ৫০ রিয়াল, ৩০ দশমিক ১০ ইউরো, বাহরাইনের শূন্য দশমিক ২৫ দিনার, পাপুয়া নিউগিনির ৫০ কিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়াহ অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, মাজারে দান হিসেবে ৬টি গরু ও ১১১টি ছাগল পাওয়া যায়। এর মধ্যে ৫টি গরু ও ৭০টি ছাগল লঙ্গরখানায় খাবারের জন্য জবাই করা হয়েছে। ৪০টি ছাগল বিক্রি করে লঙ্গরখানার কর্মীদের মজুরি প্রদান করা হয়েছে। একটি গরু ও একটি ছাগল দরিদ্র দুই মেয়ের বিয়ের জন্য দান করা হয়েছে।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে দানের ডেগ ও দানবাক্স খোলার পর প্রকাশ্যে টাকা ও অন্যান্য সামগ্রী গণনা করা হয়। গণনা শেষে টাকা জেলা প্রশাসনের মাধ্যমে মাজারের নামে সোনালী ব্যাংকে খোলা হিসাবে জমা রাখা হবে।

এর আগে ২২ জুন, ১১ জুলাই এবং ১৫ আগস্ট তিন দফায় মোট এক কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা পাওয়া যায়। এবারের টাকা যোগ করে চার দফায় মোট পাওয়া গেছে দুই কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd