• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পলাশে আলম মোল্লার প্রভাবের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ ইতালির স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য ও ফ্রান্স ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা ক্ষমতার মোহে জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ তুললেন রাশেদ খান কুমিল্লায় মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক গ্রেপ্তার পাবনায় ১০ বছরের শিশুর ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার মোস্তফা প্রামাণিক রিমান্ডে তথ্য দিয়েছেন জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ইরানকে দায়ী করেছেন জেডি ভ্যান্স মুক্তাগাছা থানায় হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা নিউইয়র্কের উদ্দেশে ইস্তাম্বুল ত্যাগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা প্রকাশ রপ্তানিকারকদের

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা প্রকাশ রপ্তানিকারকদের

১৩

ভারত থেকে রপ্তানি করা পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির রপ্তানিকারকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের লক্ষ্যে ‘স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট’ সই করার পর এই আশঙ্কা তৈরি হয়েছে।

রপ্তানিকারকদের মতে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে উচ্চ শুল্ক আরোপ করে, তাহলে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা মারাত্মকভাবে কমে যেতে পারে। এমনকি শুল্কের হার অনেক বেশি হলে কিছু পণ্যের রপ্তানি কার্যত বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন তারা।

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এসসি রালহান জানান, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের ফলে ভারতীয় রপ্তানি পুরোপুরি থেমে যেতে পারে। তিনি বলেন, ভারতের প্রকৌশল খাতের অনেক রপ্তানিকারকের যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধরনের ব্যবসা রয়েছে।

নতুন আইনের প্রকৃত প্রভাব সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য নেই। কারণ শুল্কের হার, কোন কোন পণ্যের ওপর তা প্রযোজ্য হবে এবং কখন থেকে তা কার্যকর হবে—এসব বিষয়ে যুক্তরাষ্ট্র বিস্তারিত জানায়নি।

ট্রেড প্রমোশন কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মোহিত সিংলা এই উদ্যোগকে ভারতীয় রপ্তানিকারকদের জন্য ‘বড় উদ্বেগের বিষয়’ হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য রপ্তানি ২০২৬-২৭ অর্থবছরের এপ্রিল-আগস্ট সময়ে ৪২ দশমিক ৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd