• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী অসহায় ও প্রতিবন্ধী শিশু সোহানার দায়িত্ব নিলেন নরসিংদীর জেলা প্রশাসক দিনাজপুরের দুই কৃতি সন্তানদের সম্বর্ধনা দিলো দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি বেনাপোল- যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। / ৩২ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

৪৫

নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাস আটকে চাঁদা দাবির চেষ্টার অভিযোগ উঠেছে আসাদুজ্জামান বিপ্লব নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। তিনি নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

 

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েকজন টেলিভিশন সাংবাদিক সংবাদ সংগ্রহের কাজে একটি মাইক্রোবাসে করে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে এক যুবক তাঁদের গাড়ি থামিয়ে পৌরসভার ইজারার টাকা দাবি করেন। এ সময় সাংবাদিকরা নিজেদের জরুরি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত থাকার কথা জানিয়ে গাড়িটি ইজারার আওতামুক্ত বলে উল্লেখ করেন।

 

অভিযোগ রয়েছে, ওই যুবক এরপরও মাইক্রোবাসটি আটকে রেখে যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লবকে ডেকে আনেন। পরে বিপ্লব ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং ইজারার টাকা আদায়ের নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারধর করতে উদ্যত হন বলেও অভিযোগ উঠেছে।

 

এ সময় নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ঘটনার বিষয়ে ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় বিপ্লবের প্রতি নিন্দা জানানো হয়েছে। তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংসদ সদস্য ইজারা বাতিলের কথা বলেছেন।

 

ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তবে অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান বিপ্লবের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd