• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন, শাটডাউন চলছে মাদক ও মোবাইল আসক্তিতে বিপন্ন কিশোর-তরুণ সমাজ কুমিল্লায় অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত ভারতের প্রসাধনী পণ্যে ভেজ-ননভেজ মার্কিং বাধ্যতামূলক হল বিএনপি আগে ব্যর্থ বিরোধী দল, এখন ব্যর্থ সরকার: খেলাফত মজলিসের অভিযোগ তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক নিউইয়র্কে বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে যুবদল নেতার মৃত্যু ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ।

বিএনপি আগে ব্যর্থ বিরোধী দল, এখন ব্যর্থ সরকার: খেলাফত মজলিসের অভিযোগ

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপি আগে ব্যর্থ বিরোধী দল, এখন ব্যর্থ সরকার: খেলাফত মজলিসের অভিযোগ

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেছেন, বিএনপি একটি ব্যর্থ সংগঠন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

মাওলানা আতাউল্লাহ আমীন অভিযোগ করেন, সরকার গঠনের পর একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির দাম বাড়িয়ে জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। তিনি বলেন, নিজেদের ব্যর্থতার দায় জনগণের ঘাড়ে চাপিয়ে সরকার পার পেতে পারে না।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমীনী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম। বক্তারা বলেন, তেলের দাম বাড়ানোর আগে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল এবং মূল্যবৃদ্ধির পরপরই সেই সংকট স্বাভাবিক হয়ে যায়।

আতাউল্লাহ আমীন আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা, তখন তেলের দাম বাড়িয়ে দুর্ভোগ আরও বাড়ানো হচ্ছে। এর ফলে পরিবহন, কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির বিভিন্ন খাতে প্রভাব পড়বে।

তিনি গ্যাস সংকটের প্রসঙ্গ তুলে বলেন, বর্তমানে গ্যাসের সংকটও দেখা যাচ্ছে এবং এই সংকটকে পুঁজি করে গ্যাসের দাম বাড়ানোর অপতৎপরতা চলছে কি না, তা নিয়ে তারা আশঙ্কা করছেন। সমাবেশ শেষে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd