ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজ মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে এ পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকগুলোতে বাংলাদেশ ও ভুটান এবং বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।
এসময় বাংলাদেশ ও উভয় দেশের জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এর আগে মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সকালে বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ঐতিহ্যবাহী স্বাগত প্রাতরাশেও সস্ত্রীক যোগ দেন তিনি।