• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় নরসিংদীতে সাবেক ছাত্রনেতার নামে ফেসবুকে ভুয়া পোস্ট, থানায় জিডি ইতালির স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য ও ফ্রান্স ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা ক্ষমতার মোহে জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ তুললেন রাশেদ খান কুমিল্লায় মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক গ্রেপ্তার পাবনায় ১০ বছরের শিশুর ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার মোস্তফা প্রামাণিক রিমান্ডে তথ্য দিয়েছেন জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ইরানকে দায়ী করেছেন জেডি ভ্যান্স মুক্তাগাছা থানায় হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

জামায়াত এমপি গাজী নজরুলের স্ত্রী মৃত্যুর তদন্তে প্রশ্ন তুললেন রাশেদ খান

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
জামায়াত এমপি গাজী নজরুলের স্ত্রী মৃত্যুর তদন্তে প্রশ্ন তুললেন রাশেদ খান

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তদন্তের মাধ্যমে সত্যতা বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান। তিনি এ বিষয়ে জামায়াত-শিবিরের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাশেদ খান বলেন, "জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে?" তিনি জামায়াত-শিবিরের মাঠে নামার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন।

রাশেদ খান আরও উল্লেখ করেন, "গাজী নজরুল ইসলামের সাবেক ড্রাইভারের মেয়েটির আপন মামা। হয়তো মামা এমপির সঙ্গে মেয়েটির সম্পর্ক মেনে নিতে পারেননি।" তিনি জামায়াত এমপি এবং মেয়েটির বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ করেন এবং তাদের শাস্তির দাবি জানান।

রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের 'ব্যক্তিগত মুহূর্তের' ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করা হলেও পরবর্তীতে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো তা অস্বীকার করে। গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতে তিনি সম্প্রতি বিয়ে করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd