• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন, শাটডাউন চলছে মাদক ও মোবাইল আসক্তিতে বিপন্ন কিশোর-তরুণ সমাজ কুমিল্লায় অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত ভারতের প্রসাধনী পণ্যে ভেজ-ননভেজ মার্কিং বাধ্যতামূলক হল বিএনপি আগে ব্যর্থ বিরোধী দল, এখন ব্যর্থ সরকার: খেলাফত মজলিসের অভিযোগ তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক নিউইয়র্কে বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে যুবদল নেতার মৃত্যু ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ।

ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভের কর্মসূচির ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এই কর্মসূচি রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইতোমধ্যে ইমরানের তিন বোনসহ পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসলামাবাদে সম্ভাব্য সহিংস পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে জরুরি প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে এমন আশঙ্কার কারণে হাসপাতালগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সরকারের নির্দেশনার পর হাসপাতালগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে, যার ফলে নিয়মিত চিকিৎসাসেবায় কিছুটা প্রভাব পড়ছে। কয়েকটি হাসপাতালে রোগীদের জানানো হয়েছে, জরুরি পরিস্থিতির কারণে নির্ধারিত কিছু অস্ত্রোপচার কয়েক দিন পিছিয়ে দেওয়া বা স্থগিত করা হতে পারে।

হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশকে কেন্দ্র করে পিটিআই উদ্বেগ প্রকাশ করেছে। দলটির নেতাদের আশঙ্কা, বিক্ষোভকারীদের দমনে সরকার কঠোর পদক্ষেপ নিতে পারে।

তবে ধরপাকড়ের মধ্যেও ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছে পিটিআই। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ওই সময়ের মধ্যে ইমরান খানকে মুক্তি দিতে হবে। পিটিআই নেতা ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেইল আফ্রিদি জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর বিক্ষোভের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হবে।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন এবং বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd