• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু কলকাতার চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’ যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান,  বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা নিলেন প্রায় ১৫০০ রোগী, দেওয়া হলো খাবার রাজশাহীর পদ্মা চরে বাল্যবিয়ের শিকার ৯৫ শতাংশ শিশু, শিক্ষা নেই নবায়নযোগ্য বিদ্যুতের প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা প্রস্তাব, ক্যাবের দাবি অযৌক্তিক ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রংপুরে চার খুন: দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রথমবার এসিসির সভায় তামিমের বড় দায়িত্ব মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকা ও এর আশপাশের অঞ্চলে আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর রোববার (২৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এ পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর ফলে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল শনিবার (২২ আগস্ট) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd