• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে যুবককে চোরের অপবাদ দিয়ে হত্যা: পুলিশ তদন্ত শুরু করেছে আসিফ মাহমুদ গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে ১১ হাজার কোটি টাকা ফিরিয়ে আনার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রী উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন র‌্যাব বিলুপ্ত, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন পাস যশোরে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটক, ইজিবাইক উদ্ধার গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্তে চিঠি দেবে দুদক পলাশে শতাধিক পরিবারের জমি দখলের অভিযোগযাকাত ভূঁইয়ার বিচারের দাবিতে ভুক্তভোগীদের বিক্ষোভ নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, জব্দকৃত মাদকের মূল্য ৯ লাখ টাকা

কক্সবাজারে যুবককে চোরের অপবাদ দিয়ে হত্যা: পুলিশ তদন্ত শুরু করেছে

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
কক্সবাজারে যুবককে চোরের অপবাদ দিয়ে হত্যা: পুলিশ তদন্ত শুরু করেছে

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মো. ফয়সাল (২৬) নামের এক যুবককে চোরের অপবাদ দিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সালকে চুরির অভিযোগে আটক করার পর বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে পিঠে ইট দিয়ে পেটানো হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল কিশোর ফয়সালকে পেটাচ্ছে।

বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে ফয়সালকে আটক করা হয় এবং পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd