• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আন্তর্জাতিক স্বার্থের পরিপন্থী, শি জিনপিং আইন সহায়ক পরিষদ নিয়ে বিতর্ক, হিরনের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ মোহাম্মদপুরে কিশোর গ্যাং নির্মূলের প্রতিশ্রুতি ডিএমপি কমিশনারের চবি নিয়োগ পরীক্ষায় স্বাক্ষর না মেলায় এক পরীক্ষার্থী বরখাস্ত আইনমন্ত্রী: আইনি সহায়তার বাইরে কেউ থাকবে না, সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক অমূলক রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত সরকারের খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি পাইপলাইনে হামলার পর সৌদি আরবের তেল সরবরাহ বন্ধ ভিক্ষার টাকায় নিজের দাফন সম্পন্ন করলেন ওয়াহাব পাটোয়ারী

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য এনে দুই নৃত্যশিল্পীকে মাঝনদীতে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরাইল ও নাসিরনগর উপজেলার মাঝামাঝি স্থানে তিতাস নদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তদের মধ্যে শান্ত বিশ্বাস (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সরাইল উপজেলার বুড্ডা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহবাজপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার জন্য কুমিল্লার চান্দিনা উপজেলার এক তরুণের (১৯) সঙ্গে যোগাযোগ করেন রাকিব মিয়া (২২) নামের এক যুবক। তিন শিল্পীর সঙ্গে ৯ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন রাকিব।

পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে চান্দিনার ওই তরুণ এক কিশোরী (১৬) ও এক তরুণীকে (১৯) নিয়ে সরাইল বিশ্ব রোড মোড় এলাকায় পৌঁছান। পরে রাকিব মিয়াসহ দুই যুবক তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুর সেতু এলাকায় নিয়ে যান।

সেখানে থেকে রাকিবসহ আরও পাঁচজন তাদের একটি নৌকায় করে নিয়ে যায়। কিছু সময় পর দুজনকে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীদের পক্ষ থেকে কুমিল্লার চান্দিনা এলাকার এক নারী শুক্রবার দুপুরে সরাইল থানায় এ বিষয়ে মামলা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, ভুক্তভোগী নারীর মামলার পর রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd