• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গাজীপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা হরমুজে সহায়তা না করা দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় হবে: ট্রাম্পের হুঁশিয়ারি দেবিদ্বারে ১১ হাসপাতাল-ক্লিনিককে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার ফরিদগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ড্রোনের মাধ্যমে মাদক প্রবাহের অভিযোগ আইনমন্ত্রীর নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা

দেবিদ্বারে ১১ হাসপাতাল-ক্লিনিককে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
দেবিদ্বারে ১১ হাসপাতাল-ক্লিনিককে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার দেবিদ্বারে চিকিৎসাসেবায় অনিয়ম, মিথ্যা প্রচারণা ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ১১টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মূল্য তালিকার চেয়ে বেশি ফি নেওয়া, চিকিৎসকের নামে মিথ্যা প্রচারণা এবং সরকারি আইন ও বিধিমালা অমান্য করার প্রমাণ পাওয়া যায়।

জরিমানার মধ্যে বাগুর মা মনি মেডিকেল হাসপাতাল ও চান্দিনা মেডিনোভা হাসপাতালকে ২০ হাজার টাকা করে, দেবিদ্বার মনোয়ারা হাসপাতালকে ৯০ হাজার, দেবিদ্বার মেডিক্যাল সেন্টারকে ৪০ হাজার, আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার, মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার, আলিফ ডিজিটাল ডায়াগনস্টিককে ৪০ হাজার, গোমতী ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার, দেবিদ্বার মেডিনোভা হাসপাতালকে ৫ হাজার, এ্যাপোলো হাসপাতালকে ৮০ হাজার এবং মেডিকমপ্লেক্স হাসপাতালকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, বাসি খাবার ফ্রিজে সংরক্ষণের দায়ে কয়লা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০, ৪৪ ও ৫২ ধারা লঙ্ঘনের দায়ে এসব জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, আইন ও নীতিমালা অমান্য করে স্বাস্থ্যসেবা পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবর, মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউসার মিয়া ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd