• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ বিএনপির রিজভী: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গ্যাস ও বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিট কারখানার উৎপাদন ব্যাহত, জামায়াতের প্রতিবাদ ঘোষণা স্মার্টফোনের দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামানোর উদ্যোগ কলেজে যাওয়ার কথা বলে নিখোঁজ কলেজছাত্রী, মুক্তিপণ দাবি ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান মক্কায় হামলার দাবি নাকচ করলো হুথি বিদ্রোহীরা রিয়াল মাদ্রিদ এলচেকে হারিয়ে জয়লাভ করল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

প্রধানমন্ত্রী উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন

নওগাঁর অজপাড়া গাঁ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা জীবন শেষ করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। গরিব পরিবারে জন্ম নেওয়া শাকিল মেধা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করলেও চাকরি জীবনে অনিশ্চয়তার মুখোমুখি হন।

চাকরি পেতে বিভিন্ন দপ্তরে চেষ্টা করলেও দৃষ্টিহীন শাকিলের জন্য চাকরির ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। তিনি তার উপদেষ্টা রুহুল কবির রিজভীকে নির্দেশ দেন, যার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহায়তায় চাকরির ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির উপস্থিতিতে শাকিল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র গ্রহণ করেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ আসনের এমপি মো. জাহিদুল ইসলাম ধলু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd