• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

ফুলবাড়িয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা প্রদান

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুলবাড়িয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদের সম্মাননা প্রদান

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এবং প্রাথমিক বৃত্তি-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয়গুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক ফুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক মো. রেজাউল কবীর, ইউপিইটিসি ইন্সট্রাক্টর রাজিয়া সুলতানা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মেরিনা সুলতানা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলামসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন সহকারী শিক্ষক মোহাম্মদ আবুবকর ছিদ্দিক, সহকারী শিক্ষিকা ফারহানা বেগম, প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষিকা তানিয়া ইসলাম, কাব শিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম এবং কাব শিক্ষিকা আরজুমান আরা আইরিন।

এ ছাড়া শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে নির্বাচিত হয়েছেন শিবায়ন চক্রবর্তী, শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হয়েছেন মোহাম্মদ মোশারফ হোসেন, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর হয়েছেন রাজিয়া সুলতানা এবং শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হয়েছেন মোহাম্মদ ইকবাল হোসেন। শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে দশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষক, কর্মকর্তা ও বিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সম্মাননা শিক্ষকদের উৎসাহিত করবে এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd