• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কৃষি মন্ত্রণালয়ে পরিদর্শনে গিয়ে সিঁড়ি দিয়ে উঠলেন প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, অভিযোগের ভিত্তিতে তদন্ত নরসিংদীতে ২৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: কারাগারে ৯ আসামি ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘাত, ৮২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত অধ্যাপক সাঈদ-উর রহমানের মৃত্যু, শিক্ষা-সাহিত্য অঙ্গনে শোকের ছায়া এআইকে উৎপাদনশীলতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

রিজওয়ান ও ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
রিজওয়ান ও ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে

পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক ইংল্যান্ড সফরের পর আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে হারের পর তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, যার মধ্যে আর্থিক লেনদেন ও ড্রেসিংরুমের তথ্য ফাঁসের বিষয়টি রয়েছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি লাহোরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। তদন্তের অংশ হিসেবে তাদের ব্যবহৃত মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা চলছে এবং ইংল্যান্ড সিরিজের আগে ও পরে তাদের ব্যাংক হিসাবও যাচাই করা হচ্ছে।

তদন্তকারীরা সন্দেহজনক অর্থ লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছেন এবং জানতে চাইছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে বেআইনি অর্থ পাওয়া গেছে কি না। এছাড়া, পাকিস্তানের ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।

ইমাম ও রিজওয়ান বৃহস্পতিবার লাহোরের জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির কার্যালয়ে হাজির হন। তারা তদন্তকারীদের কাছে নিজেদের বক্তব্য বিস্তারিতভাবে দেওয়ার জন্য আরও সময় চেয়েছেন।

এখনো পর্যন্ত রিজওয়ান ও ইমামের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। তাদের বিরুদ্ধে কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণও প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd