• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত। 

১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকা প্রকাশ

Reporter Name / ১০৬ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকা প্রকাশ

১৪৭

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৩টি সিটি করপোরেশনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছে। স্থানীয় জামায়াতের সুপারিশ ও সিদ্ধান্তের ভিত্তিতে এসব সিটিতে সম্ভাব্য মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

ঢাকা উত্তর সিটিতে জামায়াতের প্রার্থী হিসেবে মুহাম্মদ সেলিম উদ্দিনের নাম উঠে এসেছে। তিনি পরিবেশবান্ধব উদ্যোগ ও 'ক্লিন ঢাকা' কর্মসূচির মাধ্যমে সামাজিক অঙ্গনে পরিচিতি অর্জন করেছেন।

ঢাকা দক্ষিণ সিটিতে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে, যিনি তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছে। বরিশালে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়ায্জম হোসাইন হেলালকে মনোনীত করা হয়েছে।

খুলনা সিটি করপোরেশনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও মহানগর আমির মাহফুজুর রহমানের নাম প্রার্থী হিসেবে উঠে এসেছে। রংপুরে মহানগর আমির এটিএম আজম খানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গাজীপুরে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আবদুল জব্বারকে এবং রাজশাহীতে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মনোনীত করা হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনে মোসলেহ উদ্দিনকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। সিলেট সিটিতে মাওলানা লোকমান আহমদ এবং ময়মনসিংহে অধ্যাপক শহীদুল্লাহ কায়সারকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। বগুড়া সিটি করপোরেশনে আ.খ.ম. আব্দুল মালেককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd