• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৮০ দিনে সরকারের অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোটের অভিযোগ সাবেক ভারতীয় রাষ্ট্রদূতকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনায় জনগণের মৌলিক চাহিদা পূরণের আশ্বাস প্রেস সচিবের সিএমপির ৬ থানায় ওসি পদে রদবদল ও নতুন পদায়ন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠকে অসহযোগিতার অভিযোগ হাসনাতের ইরানের পররাষ্ট্রমন্ত্রী: মার্কিন নিষেধাজ্ঞা আমাদের পরাজিত করতে পারবে না ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভীর প্রথম দাপ্তরিক কার্যক্রম নয়াপল্টনে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল ১৭ বছর: তথ্যমন্ত্রী কারিনা কাপুরের গর্ভধারণের গুঞ্জন নাকচ, অতিরিক্ত খাওয়ার ফলেই স্ফীত পেট খালেদা জিয়ার সাজে রুকাইয়া জাহান চমকের নতুন ভ্লগ

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এ থানা পরিদর্শনে গিয়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানার অবকাঠামো এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি থানার বিভিন্ন ফ্লোর ঘুরে প্রশাসনিক কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক ও খাবার জায়গা পরিদর্শন করেন।

ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, খাবারের মান ও পরিচ্ছন্ন পরিবেশ সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী। তিনি নাইট ডিউটি ও পালাভিত্তিক দায়িত্ব পালনের সময়সূচি এবং কর্মপরিবেশ নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ ডায়েরি বা অভিযোগ করতে আসা নাগরিকদের সমস্যার কথা শোনেন এবং অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও সেবা দেওয়া।

এ সময় পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd