• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৮০ দিনে সরকারের অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোটের অভিযোগ সাবেক ভারতীয় রাষ্ট্রদূতকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনায় জনগণের মৌলিক চাহিদা পূরণের আশ্বাস প্রেস সচিবের সিএমপির ৬ থানায় ওসি পদে রদবদল ও নতুন পদায়ন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠকে অসহযোগিতার অভিযোগ হাসনাতের ইরানের পররাষ্ট্রমন্ত্রী: মার্কিন নিষেধাজ্ঞা আমাদের পরাজিত করতে পারবে না ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভীর প্রথম দাপ্তরিক কার্যক্রম নয়াপল্টনে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল ১৭ বছর: তথ্যমন্ত্রী কারিনা কাপুরের গর্ভধারণের গুঞ্জন নাকচ, অতিরিক্ত খাওয়ার ফলেই স্ফীত পেট খালেদা জিয়ার সাজে রুকাইয়া জাহান চমকের নতুন ভ্লগ

সাবেক ভারতীয় রাষ্ট্রদূতকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
সাবেক ভারতীয় রাষ্ট্রদূতকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে

সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ তিনটি দেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত নবদীপ সুরি ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই প্রক্রিয়ায় নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

নবদীপ সুরি জানান, পাঞ্জাবে বুথ লেভেল অফিসারের (বিএলও) কাছে ভোটার আইডি ও আধার কার্ড জমা দেওয়ার পর সবকিছু ঠিক আছে বলে জানানো হলেও, পরবর্তীতে ২০০৩ সালের তালিকার সঙ্গে তথ্য না মেলার বার্তা পান। বিএলও তাকে নাগরিকত্বের প্রমাণের জন্য ‘অনির্দিষ্ট কিছু নথি’ জমা দিতে বলেন। ২০০৩ সালে দেশের বাইরে থাকায় তিনি পাসপোর্ট জমা দেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, তিনটি দেশে ভারতের প্রতিনিধিত্ব করার পরও যদি তাকে নাগরিকত্ব প্রমাণে সমস্যায় পড়তে হয়, তবে সাধারণ মানুষের ভাগ্য কী? এসআইআর তালিকায় পরিচিত ব্যক্তিদের নাম বাদ পড়া বা ভুল থাকার ঘটনা এবারই প্রথম নয়। যাচাই-বাছাই শেষে এসব ঘটনা সমাধান করা হয়।

এই প্রক্রিয়ায় ২০০২ বা ২০০৩ সালের ভোটার তালিকায় না থাকা ব্যক্তিদের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্র প্রমাণের নথি জমা দিতে হয়। নির্বাচন কমিশন প্রাথমিকভাবে আধার কার্ড ছাড়া ১১টি নথি অনুমোদন করলেও, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর তালিকা সম্প্রসারিত করে আধার কার্ড অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের জুনে বিহারে প্রথম এসআইআর চালু করা হয়, যেখানে মৃত ব্যক্তিসহ ৬০ লাখের বেশি ভোটারের নাম বাদ পড়ে। পরবর্তীতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd