• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু কলকাতার চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’ যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান,  বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা নিলেন প্রায় ১৫০০ রোগী, দেওয়া হলো খাবার রাজশাহীর পদ্মা চরে বাল্যবিয়ের শিকার ৯৫ শতাংশ শিশু, শিক্ষা নেই নবায়নযোগ্য বিদ্যুতের প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা প্রস্তাব, ক্যাবের দাবি অযৌক্তিক ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রংপুরে চার খুন: দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রথমবার এসিসির সভায় তামিমের বড় দায়িত্ব মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

কারিনা কাপুরের গর্ভধারণের গুঞ্জন নাকচ, অতিরিক্ত খাওয়ার ফলেই স্ফীত পেট

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
কারিনা কাপুরের গর্ভধারণের গুঞ্জন নাকচ, অতিরিক্ত খাওয়ার ফলেই স্ফীত পেট

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তৃতীয় সন্তানের মা হচ্ছেন এমন গুঞ্জন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জিম থেকে বের হওয়ার সময় তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই গুঞ্জন শুরু হয়। ভিডিওতে তার পেট কিছুটা স্ফীত দেখাচ্ছিল, যা নেটিজেনদের মধ্যে গর্ভধারণের সম্ভাবনা নিয়ে আলোচনা সৃষ্টি করে।

তবে, কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে, ভাইরাল ভিডিওতে দেখা ‘বেবি বাম্প’ আসলে গর্ভধারণের লক্ষণ নয়। বরং ছুটি কাটানো, অতিরিক্ত পাস্তা ও পিৎজা খাওয়ার এবং একটি ‘খারাপ ক্যামেরা অ্যাঙ্গেলের’ কারণে তাকে এমন দেখাচ্ছিল। সূত্রটি মজার ছলে বলেন, এটি কেবল খাবারের কারণে পেট ফোলা বা ‘পিৎজা টামি’ হতে পারে।

এছাড়া, কারিনার ননদ সাবা আলি খান পতৌদিও এই গুঞ্জন নাকচ করে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। তিনি জানান, এটি হয়তো একটি ‘খারাপ অ্যাঙ্গেল’ এবং গর্ভধারণের বিষয়টি সত্যি হলে তিনি খুশি হতেন। তবে তিনি সবাইকে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে অনুমান না করার অনুরোধ জানান।

বর্তমানে কারিনা তার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি মেঘনা গুলজারের আপকামিং ক্রাইম-থ্রিলার ‘দায়রা’ সিনেমায় অভিনয় করছেন, যা আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার সঙ্গে পৃথ্বীরাজ সুকুমারন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd