• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইরানের অর্থনৈতিক সংকট তীব্র, তেল বিক্রি ও কারখানা ধ্বংসের প্রভাব চীনে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি নোয়াখালীর সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, আহত ২ নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতি শিখতে মেঘনা আলমের বাসায় আসতে চান গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দুঃখপ্রকাশ রাজধানীতে ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ টাকার ডাকাতি, ৫ জন গ্রেপ্তার ভারত-বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার হুমকি হোসে মরিনহোর কোচিং ক্যারিয়ারের সেরা ১০ সাইনিং

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

বরিশালের বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানের ইয়াবা সেবনের ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভিডিওতে থাকা ব্যক্তিকে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খান (২৬) হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাসিন্দা ও দোলন খানের ছেলে। শনিবার (১৫ আগস্ট) বাকেরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি এবং সাংগঠনিক বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন খানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভিডিওতে শাওন খানকে একটি কক্ষে ইয়াবা সেবন করতে দেখা যায়। ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শাওন খান ইয়াবা সেবনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে এবং এর পেছনে একটি মারামারির ঘটনা রয়েছে। এ বিষয়ে তিনি আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা জানিয়েছেন।

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার জানিয়েছেন, ভিডিওটি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে এবং সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd