• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ জামায়াত-শিবির জালিম সংগঠনে পরিণত হয়েছে: রাশেদ খান ইরানের ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা মার্কিন সেনা ধরিয়ে দিলে এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কুষ্টিয়ায় হামলার অভিযোগ, গণ অধিকার পরিষদের কর্মী আহত প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ডাকে বিদ্যালয়ে উপস্থিত হলেন কক্সবাজারে দখল হওয়া ১০ একর জমি উদ্ধার করেছে প্রশাসন বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়ায় জয় লাভে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, কানে হেডফোন ছিল

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: বিএনপি ও জামায়াতের নিন্দা, দোষীদের গ্রেপ্তারের দাবি

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: বিএনপি ও জামায়াতের নিন্দা, দোষীদের গ্রেপ্তারের দাবি

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা তীব্র নিন্দা জানিয়েছে। উভয় দল ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

শনিবার (১৫ আগস্ট) পৃথক বিবৃতি ও প্রতিক্রিয়ায় বিএনপি এবং জামায়াত নেতারা এ দাবি জানান। জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শনিবার বিকেলে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তাঁর গাড়ি ভাঙচুর করা হয়।

বিবৃতিতে জামায়াত-শিবির ও এনসিপির সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার নেতারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

তবে জামায়াত নেতারা অভিযোগ করেন যে, তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত-শিবিরকে দায়ী করা হচ্ছে। তাঁরা বলেন, অভিযোগ থাকলে তা যথাযথ প্রমাণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উপস্থাপন করা উচিত।

এদিকে, হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd