• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পীরগাছায় বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু বিমানবন্দরে ট্রলির গোপন কুঠুরিতে ৪৩ লাখ টাকার পণ্য আটক বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের সমালোচকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ডিমলায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায়ের অভিযোগ বাবার জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন সাবেক ছাত্রলীগ নেতা জেমস খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আমানউল্লাহর বক্তব্য: নির্যাতন সত্ত্বেও আপস করেননি সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: বিএনপি ও জামায়াতের নিন্দা, দোষীদের গ্রেপ্তারের দাবি সরকারি কাজে বাধা দিলে দলের কাউকেও ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী জাবি ছাত্রদলের দুই নেতা পদ হারালেন শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ার কারণে ইরানের অর্থনৈতিক সংকট তীব্র, তেল বিক্রি ও কারখানা ধ্বংসের প্রভাব

বাবার জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন সাবেক ছাত্রলীগ নেতা জেমস

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
বাবার জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন সাবেক ছাত্রলীগ নেতা জেমস

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা রাকিবুল হাসান জেমস বাবার জানাজা ও দাফনে অংশ নিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে নাটোর শহরের বড়গাছা এলাকার বুড়া দরগা মসজিদে বাবার জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার পর পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে নেওয়া হয়।

পরিবারের সূত্রে জানা গেছে, জেমস রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। তিনি গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। অসুস্থ বাবাকে দেখতে বাড়িতে আসার পর ২১ জুন রাতে নাটোর শহরের বড়গাছা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানিয়েছেন, বাবার মৃত্যুর কারণে জেমসকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd