• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইরানের অর্থনৈতিক সংকট তীব্র, তেল বিক্রি ও কারখানা ধ্বংসের প্রভাব চীনে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি নোয়াখালীর সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, আহত ২ নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতি শিখতে মেঘনা আলমের বাসায় আসতে চান গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দুঃখপ্রকাশ রাজধানীতে ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ টাকার ডাকাতি, ৫ জন গ্রেপ্তার ভারত-বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার হুমকি হোসে মরিনহোর কোচিং ক্যারিয়ারের সেরা ১০ সাইনিং

চীনে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
চীনে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

চীনের শেনঝেন শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমা খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতাকর্মীরা।

বৃহত্তর চীন শাখা বিএনপির নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জিয়া হলের সাবেক সাধারণ সম্পাদক এসএম আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীন শাখা বিএনপির নেতা মো. ওয়ালী উল্লাহ।

এসএম আল-আমিন বলেন, "দেশনেত্রী আজ আমাদের মাঝে নেই কিন্তু তার সংগ্রামী জীবন দর্শন ও আদর্শ আমাদের আগামী দিনের পাথেয়।" তিনি খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, "কারাবরণ আর শারীরিক অসুস্থতাকে তিনি রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছিলেন।"

বিএনপি নেতা ওয়ালী উল্লাহ তার বক্তৃতায় বলেন, "বেগম জিয়ার রাজনীতির মূলমন্ত্র ছিল জনগণের কল্যাণ।" তিনি বলেন, "রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, সেটা জনগণের সেবার মাধ্যম।" তাঁর শিক্ষা আগামী দিনের লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে চীনের বিভিন্ন শহর থেকে বৃহত্তর চায়না বিএনপির শতাধিক নেতাকর্মী ভার্চুয়ালি যুক্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd