• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে: বিদ্যুৎমন্ত্রীর মন্তব্য বিএনপির রিজভী: সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ৯০-১০০ শতাংশ সফলতা যশোর কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।  যশোর বাঘারপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর শনিবার সুনামগঞ্জে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে ঢাবিতে ছাত্রদলের শোভাযাত্রা, তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থন এসএসসি পরীক্ষার ফল দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার যুবদলের শুভেচ্ছা মিছিল বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে মির্জা ফখরুল এখনো বিএনপির মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো, প্রশংসা অশ্বিনের

ঢাবিতে ছাত্রদলের শোভাযাত্রা, তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থন

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ঢাবিতে ছাত্রদলের শোভাযাত্রা, তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়ে ছাত্রদল একটি শোভাযাত্রা করেছে। শুক্রবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক নেতৃত্ব দেন। এটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাবির কলাভবন ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় তারেক রহমানের উন্নয়ন ভাবনা, তরুণদের কর্মসংস্থান, কৃষি ও পল্লী উন্নয়ন, জনকল্যাণ এবং দেশের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বার্তা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এতে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে তরিকুল ইসলাম তারিক বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি কৃষকের জীবনমানের উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের ঘরে পৌঁছাতে হবে এবং তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd