• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে: বিদ্যুৎমন্ত্রীর মন্তব্য বিএনপির রিজভী: সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ৯০-১০০ শতাংশ সফলতা যশোর কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।  যশোর বাঘারপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর শনিবার সুনামগঞ্জে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে ঢাবিতে ছাত্রদলের শোভাযাত্রা, তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থন এসএসসি পরীক্ষার ফল দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার যুবদলের শুভেচ্ছা মিছিল বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে মির্জা ফখরুল এখনো বিএনপির মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো, প্রশংসা অশ্বিনের

শনিবার সুনামগঞ্জে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
শনিবার সুনামগঞ্জে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

সুনামগঞ্জ জেলার কয়েকটি এলাকায় শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আওতাধীন শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ স্থগিত থাকবে।

এ বিষয়ে সাধারণ গ্রাহকদের অবহিত করার জন্য দফতরের সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd