• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় এনসিপি নেতাসহ ২ জন গ্রেপ্তার শেরপুরে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, ১৯ জন আটক নাগরিকদের সমস্যা শুনতে চায়ের দাওয়াতে হাজির ববি হাজ্জাজ ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প যন্তর মন্তরে ‘সিজন-টু’ আন্দোলনের ঘোষণা দিলেন অভিজিৎ দীপক মালয়েশিয়ায় দুই দিনব্যাপী অভিযানে ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার ফরিদপুরে ঠিকাদারের হাত ভাঙার অভিযোগ, ঘুষ দাবির কথা উঠেছে মালদ্বীপে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টায় বন্ধের নির্দেশ শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এসএসসিতে জিপিএ-৫ অর্জন ইয়াসিরের

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এসএসসিতে জিপিএ-৫ অর্জন ইয়াসিরের

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এসএসসিতে জিপিএ-৫ অর্জন ইয়াসিরের

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পলাশতলী গ্রামের ইয়াসির ইসলাম নিরব শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন। তার এই সাফল্য প্রতিবন্ধকতা জয় করার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিরব দরিদ্র কৃষক সিরাজুল ইসলামের ছেলে এবং পরিবারের মধ্যে সবার বড়। তার পরিবারে দুই বোন ও এক ভাই রয়েছে। বাবার কৃষিকাজের মাধ্যমে সংসার চলে, যা তাদের পাঁচ সদস্যের জন্য খুবই সীমিত। নিরবের স্বপ্ন ডাক্তার হয়ে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষের সেবা করা।

শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিরব কখনো পড়াশোনায় পিছিয়ে পড়েননি। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় তার বাবা তাকে কোলে করে স্কুলে নিয়ে যেতেন। মাধ্যমিকে ওঠার পর সহপাঠীরা তাকে স্কুলে নিয়ে যেত। শারীরিক কষ্টের মধ্যেও তিনি নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছেন।

এসএসসির ফল প্রকাশের পর নিরবের জিপিএ-৫ অর্জনের খবর ছড়িয়ে পড়লে পরিবার, শিক্ষক ও প্রতিবেশীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। তিনি বলেন, “আজকের সাফল্যের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। তবে আমার বাবা-মায়ের মুখের হাসি আমাকে সব দুঃখ ভুলিয়ে দিয়েছে।”

নিরব উচ্চশিক্ষার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। তিনি জানান, “আমার বাবা দরিদ্র কৃষক, মা গৃহিণী। উচ্চশিক্ষার খরচ চালানো তাদের জন্য কষ্টকর।” তার বাবা সিরাজুল ইসলাম বলেন, “ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার মতো সামর্থ্য আমার নেই। সরকারের সহযোগিতা পেলে আমার ছেলে তার স্বপ্ন পূরণের সুযোগ পাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd