• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইমরান খানের মৃত্যুর গুজব: সেনাবাহিনী ও পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হলো জীবিত থাকার খবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড, তানজিদ-নাজমুলের দৃঢ়তা আরজি কর হত্যাকাণ্ড: সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার ১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সংকেত ভাঙল মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুললেন নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ১৫ বিদ্যুৎ সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা দায়ী: হাসনাত আব্দুল্লাহ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ চতুর্থ শিল্পবিপ্লব: সম্ভাবনা ও প্রস্তুতি

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুললেন

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুললেন

গাজা থেকে সব ফিলিস্তিনিকে উচ্ছেদ করাই ইসরায়েলের লক্ষ্য বলে অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মিসরের আল-আলামেইন শহরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান এসব মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু এমন নীতি গ্রহণ করছেন, যা ‘মানবিক মর্যাদাকে পদদলিত’ করছে।

ফিদান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিগুলো মেনে নিতে নেতানিয়াহুর ওপর চাপ আরও বাড়ানো প্রয়োজন। গাজা পরিস্থিতি নিয়ে তুরস্ক ও মিসরের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

তিনি জানান, গাজায় সহিংসতা বন্ধের লক্ষ্যে তুরস্ক ও মিসর ট্রাম্প-সমর্থিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিয়েছে। ফিদানের দাবি, যৌথ প্রচেষ্টার মাধ্যমে গাজায় চলমান হত্যাযজ্ঞ ‘কিছুটা হলেও’ বন্ধ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, তুরস্ক ও মিসর একসঙ্গে কাজ করে এ ক্ষেত্রে সফল হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd