• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজ ঘোষণা

Reporter Name / ৮৮ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজ ঘোষণা

২১৮

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হিসেবে আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনে এই পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করেছেন। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কৌশলগত কারণে আগেভাগে নাম প্রকাশ করা হয়নি। তবে মির্জা ফখরুল ইতিমধ্যে নিজের সম্মতিপত্রে সই করেছেন। আজ দুপুরে তাঁর মনোনয়নপত্র নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হবে।

এ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে দুটি ফরম বিএনপি নিয়েছে। আইনি সতর্কতা ও কৌশলগত কারণে একই প্রার্থীর পক্ষে একাধিক ফরম নেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ জমা দেওয়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে আগামী ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd