• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

বিশ্ব জলাতঙ্ক দিবস আজ উদযাপন

Reporter Name / ৮৮ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ উদযাপন

১৫৬

‘জলাতঙ্ক দূরীকরণ, সবাই মিলে করণীয়’ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশসহ বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জলাতঙ্ক (র‌্যাবিস) একটি ভাইরাসজনিত রোগ, যা কুকুর, শেয়াল, বাদুর ও অন্যান্য উষ্ণ রক্তের প্রাণীদের মাধ্যমে ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিইএইচও) তথ্য অনুযায়ী, প্রতি বছর জলাতঙ্কে প্রায় ৫৯ হাজার মানুষ মারা যান, যার ৯৫ শতাংশ মৃত্যু ঘটে এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে।

বিশেষজ্ঞদের মতে, প্রাণীর কামড় বা আঁচড়ের পর সঠিক চিকিৎসা নিলে জলাতঙ্ক প্রতিরোধ করা সম্ভব। বর্তমানে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বিড়ালের কামড় বা আঁচড়ে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যেখানে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ রোগী চিকিৎসা নিতে আসছেন।

কুকুর কামড়ানোর ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হাত বা পায়ের মতো অঙ্গ কামড়ালে র‌্যাবিস ভ্যাকসিন কার্যকরভাবে রোগ প্রতিরোধ করতে পারে। তবে মাথার মতো সংবেদনশীল অংশে কামড়ের ক্ষেত্রে ভ্যাকসিন সবসময় কার্যকর নাও হতে পারে।

১৮৮৫ সালে বিজ্ঞানী লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন এবং ২০০৭ সাল থেকে ২৮ সেপ্টেম্বর ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’ হিসেবে পালিত হচ্ছে, যা এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd