• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

দেশে হৃদেরাগজনিত মৃত্যুর অন্যতম কারণ উচ্চ রক্তচাপ

Reporter Name / ৮৩ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
দেশে হৃদেরাগজনিত মৃত্যুর অন্যতম কারণ উচ্চ রক্তচাপ

১০৭

বাংলাদেশে উদ্বেগজনক হারে বাড়ছে হৃদেরাগজনিত মৃত্যু, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। ২০২৪ সালে দেশে হৃদেরাগজনিত অসুস্থতায় প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ মৃত্যুবরণ করেছেন, যার ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদেরাগের ঝুঁকি ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়।

জাতীয় হৃদেরাগ ইনস্টিটিউটের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি ৩৭ বছর বয়সি আবদুল করিম জানান, তিনি দীর্ঘ সময় ধরে উচ্চরক্তচাপে ভুগছিলেন এবং চিকিৎসক জানিয়েছেন, তার হার্টে দুইটি ব্লক রয়েছে। চিকিৎসার জন্য ১৮০ হাজার টাকার প্রয়োজন। অন্যদিকে, ৬৭ বছর বয়সি এম আলম দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপসহ বিভিন্ন অসুখে ভুগছেন এবং চিকিৎসায় প্রায় ১ কোটি ৪৯ লাখ টাকা ব্যয় করেছেন।

৪৬ বছর বয়সি আলমগীর হোসেনের অবস্থাও সংকটাপন্ন। চিকিৎসক জানিয়েছেন, তার হার্টে ব্লক রয়েছে, কিন্তু প্রেসার নিয়ন্ত্রণে না থাকার কারণে রিং পড়াতে পারছেন না। জাতীয় হৃদেরাগ ইনস্টিটিউটের চিকিৎসকরা বলছেন, উচ্চ রক্তচাপজনিত হৃদেরাগ বিশ্বব্যাপী অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ।

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে বিশেষজ্ঞরা স্বাস্থ্য বাজেটের বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী জানান, চলতি বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ ৫.৩ শতাংশ থেকে ৭.৪ শতাংশে উন্নীত করা হয়েছে, যা প্রশংসনীয়।

ডা. মো. মারুফ হক খান বলেন, উচ্চ রক্তচাপজনিত হৃদেরাগ ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনাচরণ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের মুহাম্মদ রূহুল কুদ্দুস জানান, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ ঘটে অসংক্রামক রোগে, কিন্তু এ খাতে বরাদ্দ মাত্র ৪.২ শতাংশ, যা বাড়াতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd