• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সংকট, এক বেডে তিন শিশুর চিকিৎসা

Reporter Name / ৭১ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সংকট, এক বেডে তিন শিশুর চিকিৎসা

১০১

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেছে, বড়দের পাশাপাশি শিশু রোগীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বেডের অভাবে এক বেডে দুই থেকে তিনজন শিশু চিকিৎসা নিচ্ছে।

হাসপাতালের ৩১৪ নম্বর শিশু ওয়ার্ডে ২২ মাস বয়সি ফাতিহা এবং আট বছরের ইলামনি একসঙ্গে চিকিৎসা নিচ্ছে। ফাতিহার মা রুমা বেগম জানান, তার মেয়ের জ্বর এবং পা ফুলে গেছে। অন্যদিকে, ইলামনির মা দিলরুবা বেগম বলেন, তার মেয়ের জ্বর গত শুক্রবার থেকে শুরু হয়েছে। হাসপাতালে আসার পর ইলামনির ডেঙ্গু শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১,৯৪২ জন আক্রান্ত হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৭৭,৬৭২ জন।

শিশু ওয়ার্ডের নার্সরা জানান, তাদের প্রয়োজনের তুলনায় নার্সের সংকট রয়েছে এবং এক বেডে একাধিক রোগী রেখে চিকিৎসা দিতে হচ্ছে। শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা আফরোজ বলেন, ডেঙ্গুতে শিশু ও বড় রোগীর মধ্যে মৃত্যু শূন্য, তবে চিকিৎসায় সংকট রয়েছে।

ডেঙ্গু রোগীদের জন্য পরামর্শ হিসেবে চিকিৎসকরা বলেন, বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে এবং ঘুমানোর সময় শিশুকে মশারি ব্যবহার করতে হবে। জ্বর হলে অভিভাবকদের প্যানিক না হয়ে বাড়িতে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তবে শিশুর প্রসাবের সংখ্যা খেয়াল রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd