• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার চাপ ঈদে মিলাদুন্নবী তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ কাটাখালীতে বিদ্যুৎ সংযোগে ওভারভোল্টেজ, ৩০০ বাড়ির ইলেকট্রনিকস পণ্য পুড়ে গেছে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তৈল চুরি ও পাচারের অভিযোগ ঢাকায় মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

ঈদে মিলাদুন্নবী তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ঈদে মিলাদুন্নবী তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভাটি আজ সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। হিজরি সনের ১২ রবিউল আউয়াল মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিবস। এ দিনটি মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয় এবং বাংলাদেশে এটি সরকারি ছুটির দিন।

বাংলাদেশের আকাশে যদি রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে।

এছাড়া, চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় অনুষ্ঠানটির তারিখ নির্ধারণ হবে। চলতি বছরের ছুটির তালিকায় ঈদে মিলাদুন্নবীর জন্য আগামী ২৬ অগাস্ট বুধবার ছুটি নির্ধারিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd