পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভাটি আজ সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। হিজরি সনের ১২ রবিউল আউয়াল মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিবস। এ দিনটি মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয় এবং বাংলাদেশে এটি সরকারি ছুটির দিন।
বাংলাদেশের আকাশে যদি রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে।
এছাড়া, চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় অনুষ্ঠানটির তারিখ নির্ধারণ হবে। চলতি বছরের ছুটির তালিকায় ঈদে মিলাদুন্নবীর জন্য আগামী ২৬ অগাস্ট বুধবার ছুটি নির্ধারিত রয়েছে।