• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মুজিবনগরে অনলাইন ক্যাসিনোর এজেন্ট ওয়াসিম হালদার গ্রেপ্তার এনসিপির ভবিষ্যৎ ফ্রিডম পার্টির মতো হবে: নুরুল হক নুর নারী এশিয়া কাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে মসজিদের মাইক অপসারণের বিতর্ক রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে ইরানের হুমকি: উপসাগরীয় অঞ্চলকে অন্ধকারে ডুবানোর সতর্কতা বিএনপি সংসদ সদস্য নাছির চৌধুরী: আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র চট্টগ্রাম বন্দরে ৫ কনটেইনার পণ্য ধ্বংস করেছে কাস্টমস ডিএমপির সাত কর্মকর্তার বদলি আদেশ জারি

জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন-২০২৬ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক কর্মী ও দায়িত্বশীল অংশগ্রহণ করেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘কুরআন ও সুন্নাহর পতাকা তলে ঐক্যবদ্ধ জাতি গঠন আমাদের নিরন্তর প্রয়াস’。

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। তিনি বলেন, দেশে শিরক, বিদআত ও কুসংস্কার দূর করতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সংগঠনটি কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় কাজ করতে চায়।

সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিব্বাল্লাহিল বাকী, পদ্মা গ্রুপের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন এবং বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল্লাহিল হাদী।

বক্তারা সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং যুবসমাজের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া, দেশব্যাপী দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচি উপস্থাপন করা হয়।

বক্তারা বলেন, আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল যুবসমাজই একটি নৈতিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান শক্তি। সেই লক্ষ্য বাস্তবায়নে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ ধারাবাহিকভাবে কর্মী গঠন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd