• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

জাবি ছাত্রদল নেতাকে শোকজ নোটিশ প্রদান

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
জাবি ছাত্রদল নেতাকে শোকজ নোটিশ প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফয়সাল হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে।

নোটিশে বলা হয়েছে, ফয়সাল হোসেনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এ সময় ফয়সাল হোসেন বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসব ঘটনায় তার বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd