• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটের সড়ক দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন বৃদ্ধা তহমিনার মানবেতর জীবন, সন্তানরা নেই পাশে মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া বলটির নিলামে দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা পুলিশের কাছে থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে ছিনিয়ে নিল স্থানীয়রা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার: জুলাই যোদ্ধাদের জন্য অটোরিকশা ও রিকশা প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পন্ন করছে সিডিএ ৫০ বছরেও অবিবাহিত সাবা পাতৌদি, মনের মতো সঙ্গী খুঁজে পাননি সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ নেতাকর্মী

বিদেশফেরত মেধাবীদের কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
বিদেশফেরত মেধাবীদের কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের জ্ঞান ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার। তিনি শুক্রবার (৭ আগস্ট) রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সরকার বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ দিতে নিরাপদ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। তিনি উল্লেখ করেন, অতীতের সরকারগুলো তরুণ প্রজন্মের জন্য টেকসই সুযোগ সৃষ্টি করতে পারেনি, কিন্তু বর্তমান সরকার একটি উন্নত বাংলাদেশ গড়তে চায়।

তিনি বলেন, শিক্ষা এখন কেবল ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়, এটি কূটনীতিরও একটি গুরুত্বপূর্ণ উপকরণ। পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব জোরদার করতে কাজ করছে।

শামা ওবায়েদ জানান, বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হবে এবং শিক্ষার্থীদের স্বার্থে কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করতে সরকার সহযোগিতা করবে। তিনি বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, কিছু অসাধু দালাল চক্র শিক্ষার্থীদের প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে এবং এসব চক্রের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে, যা বিদেশগামী বাংলাদেশিদের অভিবাসন-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd