• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া বলটির নিলামে দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা পুলিশের কাছে থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে ছিনিয়ে নিল স্থানীয়রা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার: জুলাই যোদ্ধাদের জন্য অটোরিকশা ও রিকশা প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পন্ন করছে সিডিএ ৫০ বছরেও অবিবাহিত সাবা পাতৌদি, মনের মতো সঙ্গী খুঁজে পাননি সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ নেতাকর্মী এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন বিমানের যান্ত্রিক ত্রুটিতে ইতালিতে আটকা পড়েছেন বাংলাদেশের ফুটবলার সৈয়দ কাজেম শাহ সাতক্ষীরার তালায় বজ্রপাতে কৃষক নিহত

গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, বাংলাদেশি সহ অর্ধশতাধিক নাগরিক রয়েছে

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, বাংলাদেশি সহ অর্ধশতাধিক নাগরিক রয়েছে

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ৪৮ ঘণ্টার ব্যবধানে পৃথক অভিযানে ২০০-এর বেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি, সুদানি ও মিসরের নাগরিক রয়েছেন। মোট ২০২ জনকে উদ্ধার করা হয়েছে।

গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের আইয়েরাপেত্রা এলাকায় ৪০ অভিবাসী বহনকারী একটি নৌকার সন্ধান পায় ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান।

গ্রিক কোস্ট গার্ড ও একটি মাছ ধরার নৌকা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। নৌকায় থাকা ৪০ জনকে নিরাপদে তীরে আনা হয় এবং তাদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা হয়।

এর আগে, একই দিনে দুটি নৌকা থেকে ১১২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল। প্রথম নৌকায় ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক ছিলেন। অন্য নৌকাটিতেও ৫৬ জন ছিলেন, তাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক।

উদ্ধার হওয়া ব্যক্তিদের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে রাখা হয়েছে। ক্রিটে সাম্প্রতিক সময়ে অভিবাসীদের আগমন বাড়তে থাকায় স্থানীয় কর্তৃপক্ষের ওপর চাপ বাড়ছে। লিবিয়া থেকে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীদের জন্য ক্রিট একটি গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd