• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ছাত্রদলের ভূমিকা প্রশংসার দাবি রাখে: রবিউল ইসলাম নয়ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হচ্ছে: নাহিদ ইসলাম হাইকোর্টে এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ স্থগিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানাল ভারত শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে: তাজুল ইসলাম দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে নতুন কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনের আলাদা আমন্ত্রণ জানানো হয়েছে সাতক্ষীরায় ব্লিজ হাসপাতালে আগুন, আহত অর্ধশতাধিক রোগী ও স্বজন ভিনিসিউসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে রিয়ালের দলবদল পরিকল্পনা নগর পরিবহনে এআই ও এলএলএমের সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু সোমবার (৩ আগস্ট) ঢাকার ইউনূস সেন্টারে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে প্রফেসর ইউনূস দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরেন এবং বাংলাদেশের সঙ্গে দেশটির অব্যাহত অর্থনৈতিক সহযোগিতার জন্য বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু জানান, একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে তিনি ১০ বারেরও বেশি চট্টগ্রাম সফর করেছেন। তিনি গ্রামীণ ও ক্ষুদ্রঋণের প্রবর্তক হিসেবে বিশ্বব্যাপী অবদানের জন্য প্রফেসর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রফেসর ইউনূস ক্রমান্বয়ে বাড়তে থাকা সম্পদের বৈষম্য মোকাবিলায় সামাজিক ব্যবসাকে একটি কার্যকর উপায় হিসেবে এগিয়ে নিতে বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু এর প্রতি আহ্বান জানান। এসময় তিনি তার ‘তিন শূন্যের পৃথিবী’ আন্দোলনের ধারণাও তুলে ধরেন।

ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার (ওয়াইএসবিসি) নেটওয়ার্ক বর্তমানে বিশ্বের ৪০টি দেশের ১১৬টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বিস্তৃত। প্রফেসর ইউনূস ‘থ্রি জিরো ক্লাব’ আন্দোলনের কথাও তুলে ধরেন, যা তরুণদের শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণের লক্ষ্য অর্জনে সম্পৃক্ত করছে। বৈঠকে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর প্রতি বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রফেসর ইউনূস।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ; সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইউন ইয়ং বুম; কাউন্সেলর কিম হে জুং এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুক জিহে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd