• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার ফরিদগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ড্রোনের মাধ্যমে মাদক প্রবাহের অভিযোগ আইনমন্ত্রীর নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

পরীমনির বিয়ের প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে মজার আলাপ

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
পরীমনির বিয়ের প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে মজার আলাপ

৫৩

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হলেও ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির ‘বিয়ে’ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে বিয়ের ঘোষণা দেওয়ার পর, ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজয়ের পর সেই সম্ভাবনা আপাতত বন্ধ হয়ে গেছে।

বুধবার রাতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরীমনি মজা করে প্রশ্ন করেন, ‘আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?’ তার এই প্রশ্নে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে। পরে তিনি বলেন, ‘আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই।’

এক সাংবাদিক আর্জেন্টিনার হারের পর তার কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে পরীমনি আবারও মজা করে বলেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব (জিতলে)।’ বিশ্বকাপের সময় আর্জেন্টিনার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন তিনি।

চিত্রনায়িকা পরীমনি ফেসবুকে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে বিয়ের ঘোষণা দিয়ে পোস্ট করেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এছাড়া, সংবাদ সম্মেলনে আলোচিত মামলায় জেলে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে পরীমনি বলেন, ‘এটা নিয়ে কি আমি কখনো কথা বলেছি? সত্য একদিন প্রকাশ্যে আসবেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd