• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর পরিত্যক্ত বাসায় মাদকসেবীদের আড্ডা গাজায় ইসরায়েলি হামলায় ৪ সন্তান হারানো মায়ের বেদনাদায়ক কাহিনী এনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ কুড়িগ্রামে হত্যা মামলার প্রধান আসামি লিমন গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম ৭০ টাকা বৃদ্ধি, সন্ধ্যা থেকে কার্যকর রেলওয়ের খালাসি পদে আদালতের রায় বাস্তবায়নে অপপ্রচারের অভিযোগ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ভ্যাকসিন না দেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বসানোর খবর সঠিক নয়: বিআরটিএ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ ফিফার শাস্তি এড়াতে পারেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের টার্গেট করে প্রতারণা চক্রের সক্রিয়তা

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের টার্গেট করে প্রতারণা চক্রের সক্রিয়তা

২২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের টার্গেট করে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। জুলাই মাসে একই কৌশলে অন্তত তিনটি প্রতারণার ঘটনা সামনে এসেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ ৩০ জুলাই এক নারী শিক্ষার্থীর মায়ের কাছে ফোন করে নিজেদের ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দেয় প্রতারকরা। তারা দাবি করে, তার মেয়েকে একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়েছে। সামাজিক সম্মানহানির ভয় দেখানোর পাশাপাশি ফোনের অপর প্রান্তে এক নারীর কান্নার শব্দ শোনানো হয়। পরে ১ লাখ ২০ হাজার টাকা বিকাশে পাঠানোর জন্য চাপ দেওয়া হয়।

এর আগে, ২৯ জুলাই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থীর মিডটার্ম পরীক্ষা চলাকালে তার মোবাইল বন্ধ থাকায় সুযোগ নেয় প্রতারক চক্র। শিক্ষার্থীর বাবাকে ফোন করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বলা হয়, তার ছেলেকে মাদকসহ আটক করা হয়েছে। পরে মামলা থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।

এছাড়া গত ৭ জুলাই ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর পরিবারের সঙ্গেও একই ধরনের প্রতারণার ঘটনা ঘটে। শিক্ষার্থীর বাবাকে ফোন করে গাঁজাসহ আটক করার কথা বলে দ্রুত দুই হাজার টাকা বিকাশে পাঠাতে বলা হয়। পরে শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানতে পারেন, এটি ছিল পরিকল্পিত প্রতারণা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি বলেন, অপরিচিত নম্বর থেকে এ ধরনের ফোন এলে কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না। টাকা পাঠানোর আগে অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষার্থী, তার সহপাঠী, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd