• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ওয়াকফ সম্পত্তি বিক্রি নিষিদ্ধ: বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ঘোষণা শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়ার হুঁশিয়ারি গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াতের মেয়র প্রার্থীর ইরানকে শায়েস্তা করতে নতুন কৌশল চাচ্ছে মার্কিন সেনাবাহিনী যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ‘ড্রাগড’ বলেছিলেন মোহাম্মদ আলী আরাফাত স্পেনের গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’তে দেখা যাবে দুই সূর্যাস্ত ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সজীব ওয়াজেদ জয় প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

সৌদি আরবের উদ্যোগে বাংলাদেশে ৫০০ ইমাম ও আলেমের প্রশিক্ষণ কর্মসূচি শুরু

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬
সৌদি আরবের উদ্যোগে বাংলাদেশে ৫০০ ইমাম ও আলেমের প্রশিক্ষণ কর্মসূচি শুরু

২০

বাংলাদেশে ৫০০ জনেরও বেশি ইমাম ও ধর্মীয় আলেমের জন্য পাঁচ দিনব্যাপী একটি শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স বিষয়ক মন্ত্রণালয়।

ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের ধর্মীয়বিষয়ক প্রতিনিধি বা রিলিজিয়াস অ্যাটাশে কার্যালয়ের সরাসরি সমন্বয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রশিক্ষণ কর্মসূচিতে মূলধারার ইসলামি শিক্ষার মৌলিক বিষয়গুলোর পাশাপাশি সমাজে মধ্যপন্থা ও ধর্মীয় সহনশীলতা প্রচারের ওপর বিশেষভাবে জোর দেওয়া হবে।

আয়োজকদের মতে, প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে ধর্মীয় আলেমদের দক্ষতা বৃদ্ধি করা এবং চরমপন্থা ও বিভ্রান্তি এড়িয়ে ইসলামি মূল্যবোধের আলোকে সহনশীল ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে তাদের ভূমিকা শক্তিশালী করা।

পাঁচ দিনের এই কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ৫০০ জনের বেশি ইমাম ও আলেম সরাসরি অংশ নিচ্ছেন। আজ রোববার থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd