• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পারিবারিক অমতে বিয়ের জেরে জামাতাকে গ্রেপ্তারের অভিযোগ আসামির জন্য আনা পাউরুটির ভেতরে উদ্ধার হলো গাঁজা কিশোরগঞ্জে পাইপ লিকেজে ৪৫ দিন ধরে গ্যাস অপচয়, স্থানীয়দের উদ্বেগ এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে নির্বাচন কমিশনের নতুন কমিটি গঠন বিএনপি গণভোটের রায় বাতিল করেছে: রফিকুল ইসলাম খান রাবিতে ‘জুডিসিয়াল কিলিং’ বিলবোর্ড নিয়ে বিতর্কের সৃষ্টি বিদায়ী অর্থবছরে বাংলাদেশে বিদেশি ঋণ পরিশোধের নতুন রেকর্ড দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল মিল’ চালুর ঘোষণা প্রতিমন্ত্রী হাজ্জাজের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ, যুবক গ্রেপ্তার অপতথ্যের বিস্তার সাংবাদিকতার চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

জুলাই আন্দোলনের চেতনা নিয়ে গাদ্দারি মেনে নেবে না: সাদিক কায়েম

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬
জুলাই আন্দোলনের চেতনা নিয়ে গাদ্দারি মেনে নেবে না: সাদিক কায়েম

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না। তিনি শুক্রবার রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘জাগ্রত’ শীর্ষক জুলাই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন।

সাদিক কায়েম উল্লেখ করেন, একটি মহল পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তিনি দেশবাসীকে এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান এবং জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আন্দোলনের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ড. মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।

এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. জুয়েল রানার সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd