• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় নিহত ইমাম ও মুয়াজ্জিন ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন বুয়েটের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর পরিত্যক্ত বাসায় মাদকসেবীদের আড্ডা গাজায় ইসরায়েলি হামলায় ৪ সন্তান হারানো মায়ের বেদনাদায়ক কাহিনী এনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ কুড়িগ্রামে হত্যা মামলার প্রধান আসামি লিমন গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম ৭০ টাকা বৃদ্ধি, সন্ধ্যা থেকে কার্যকর রেলওয়ের খালাসি পদে আদালতের রায় বাস্তবায়নে অপপ্রচারের অভিযোগ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ভ্যাকসিন না দেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বসানোর খবর সঠিক নয়: বিআরটিএ

এনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬
এনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে ব্যাংক কর্মীকে অপহরণ, মারধর, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যাংক কর্মী আশরাফুল ইসলাম শনিবার (০১ আগস্ট) রাতে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, শনিবার বেলা আড়াইটার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের দক্ষিণ গেটসংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে বেতন উত্তোলন করে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন আশরাফুল ইসলাম। পথে তিনমাথা রেলগেট অতিক্রম করার পর অভিযুক্ত শওকত ইমরান ও অজ্ঞাত পরিচয় আরো চারজন দুটি মোটরসাইকেল দিয়ে অটোরিকশার গতিরোধ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, শওকত ও তার সহযোগীরা আশরাফুলকে মোটরসাইকেলে তুলে মহানগরের পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে নিয়ে আটকে রাখেন। সেখানে তাকে মারধর করা হয় এবং তার কাছ থেকে ৮২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ও তিনটি মোবাইল সিম ছিনিয়ে নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, নির্যাতনের একপর্যায়ে অভিযুক্তরা আশরাফুলের কাছ থেকে একটি জবানবন্দি ভিডিও রেকর্ড করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেন। টাকা না পাঠালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বগুড়া শওকত ইমরানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, শওকত ইমরানের বিরুদ্ধে অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd