• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজনৈতিক মতবিরোধকে সংঘাতে রূপ না দেওয়ার আহ্বান সাইফুল হকের জুলাইয়ে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েছে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, ফেরার দাবি জানালেন রোহিঙ্গারা নাসীরুদ্দীন পাটওয়ারী: তারেক রহমান সরকারের পরিচালনায় ব্যর্থ যশোরে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অনিন্দ্য ইসলাম অমিত ১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর হাওলাদার কেরানীগঞ্জে ছয় দিনে তিন নারীর মরদেহ উদ্ধার পাবনায় বসতবাড়িতে দফায় দফায় হামলা ও ভাঙচুরের অভিযোগ শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ১

যশোরে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অনিন্দ্য ইসলাম অমিত

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ১১ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

১৪

যশোরে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অনিন্দ্য ইসলাম অমিত

 

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :-

যশোর সদরে চাঁচড়া ইউনিয়নের মানুষের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশের সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

 

শুক্রবার ৩১জুলাই সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটি সংস্কার ও প্রশস্ত করার দাবি স্থানীয়দের অন্যতম প্রধান প্রত্যাশা ছিল।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন। উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।

 

তিনি দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর প্রতি নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি সড়ক নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানকে সহযোগিতা করার পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে স্থানীয়দের সচেতন ভূমিকা পালনেরও আহ্বান জানান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কর্মসূচির আওতায় চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশের সংস্কার ও প্রশস্তকরণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় ৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে এলজিইডি যশোর। কাজটি সম্পাদন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরদার ইন্টারন্যাশনাল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd