• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত। 

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, ফেরার দাবি জানালেন রোহিঙ্গারা

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, ফেরার দাবি জানালেন রোহিঙ্গারা

১০৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের কাছে আশ্রিত রোহিঙ্গারা মিয়ানমারে ফেরার দাবি জানিয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তারা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

রোহিঙ্গারা মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান। এ সময় সার্জিও গর রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেন। সফরের সময় তার সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলও ছিল।

রোহিঙ্গা যুবক আহমদ উল্লাহ বলেন, "বছরের পর বছর ধরে ক্যাম্পে অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছি। নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে দ্রুত আমরা নিজ দেশে ফিরতে চাই।"

রোহিঙ্গা অধিকারকর্মীরা যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের আহ্বান জানান। তারা প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেন।

এর আগে, সার্জিও গরের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ১১ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে উখিয়ার উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করে।

সার্জিও গরের বাংলাদেশ সফর ৩ দিনের, যা শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd