• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ: আইজিপি প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনার পরিদর্শন করলেন যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, তদন্তের নির্দেশ রাজনৈতিক মতবিরোধকে সংঘাতে রূপ না দেওয়ার আহ্বান সাইফুল হকের জুলাইয়ে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েছে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, ফেরার দাবি জানালেন রোহিঙ্গারা নাসীরুদ্দীন পাটওয়ারী: তারেক রহমান সরকারের পরিচালনায় ব্যর্থ যশোরে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অনিন্দ্য ইসলাম অমিত ১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর হাওলাদার

জুলাইয়ে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েছে

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
জুলাইয়ে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েছে

চলতি বছরের জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে, যা সাত মাসে সর্বোচ্চ। একই সময়ে ৯ হাজার ২০৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বরিশাল বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫০ জন।

১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৩১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং ৫৪ জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ২৬৭০ জন এবং প্রাণ গেছে ১৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। এ পর্যন্ত মোট ১৪ হাজার ৮৯ জন রোগী সুস্থ হয়ে ফিরেছেন।

ডেঙ্গু আক্রান্তদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য ২০০০ সাল থেকে সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২৩ সালে ডেঙ্গুতে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd