• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, ফেরার দাবি জানালেন রোহিঙ্গারা নাসীরুদ্দীন পাটওয়ারী: তারেক রহমান সরকারের পরিচালনায় ব্যর্থ যশোরে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অনিন্দ্য ইসলাম অমিত ১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর হাওলাদার কেরানীগঞ্জে ছয় দিনে তিন নারীর মরদেহ উদ্ধার পাবনায় বসতবাড়িতে দফায় দফায় হামলা ও ভাঙচুরের অভিযোগ শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ১ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে: খন্দকার লুৎফর রহমান চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের কবর হয়েছে: সারজিস আলম মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় প্রবেশের চেষ্টা, নিহত ৩৪

কেরানীগঞ্জে ছয় দিনে তিন নারীর মরদেহ উদ্ধার

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
কেরানীগঞ্জে ছয় দিনে তিন নারীর মরদেহ উদ্ধার

১০

ঢাকার কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্প এলাকা থেকে হাসিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত ছয় দিনের ব্যবধানে কেরানীগঞ্জ থেকে তিন নারীর মরদেহ উদ্ধার হলো।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় খেলতে গিয়ে কয়েকজন কিশোর মরদেহটি দেখতে পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজহার ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত রোববার কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া এলাকা থেকে মমতাজ বেগম (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া গত মঙ্গলবার কেরানীগঞ্জের মদিনানগর এলাকা থেকে গলাকাটা অবস্থায় মোসা. তানজিলা (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রানা হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd